AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু, আজ মিলবে ৩১ মে’র টিকিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৬ এএম, ২১ মে, ২০২৬

ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু, আজ মিলবে ৩১ মে’র টিকিট

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঈদকালীন পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

 

একুশে সংবাদ/ যাবিদ

Link copied!