AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিকম্পে কাঁপল দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৮ এএম, ২০ মে, ২০২৬

ভূমিকম্পে কাঁপল দেশ

দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে হওয়া এ ভূমিকম্পে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু এলাকাও কেঁপে ওঠে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল হবিগঞ্জ জেলার গজনাইপুর এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

এ ছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প ‘মৃদু’ শ্রেণির আওতাভুক্ত।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!