AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের এলিট ফোর্স হিসেবেই থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৮ পিএম, ১৮ মে, ২০২৬

পুলিশের এলিট ফোর্স হিসেবেই থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে)  দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। বাহিনীর নাম পরিবর্তনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র‌্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর দায় পুরো প্রতিষ্ঠানের নয়। অতীতে কিছু ঘটনার কারণে বাহিনীটির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল বলেও উল্লেখ করেন মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন করা হবে। নতুন আইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!