AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৫ পিএম, ১৮ মে, ২০২৬

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সোমবার(১৮ মে) সকালে তিনি দেশে পৌঁছান বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।

গত ৯ মে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান রাষ্ট্রপতি। সফরের সময় তার সঙ্গে পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

রাষ্ট্রপতির লন্ডন যাত্রার সময় বিমানবন্দরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!