AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩৯ পিএম, ১৭ মে, ২০২৬

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

বাংলাদেশ থেকে চলতি বছর ৬ হাজার ড্রাইভার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি।

রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানায় দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী ও দক্ষ উল্লেখ করে তারা বলেন, এ কারণেই তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।

তারা আরও জানান, দুবাই এয়ারপোর্টেও বাংলাদেশি নারীরা সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় কাজ করছেন।

প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য চালক বাছাই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০০ জন নিয়োগ দেওয়া হলেও চলতি বছর মোট ৬ হাজার ড্রাইভার নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও এই কর্মী নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রী দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটিকে অনুরোধ জানান। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ পেশাজীবী নিয়োগের আহ্বানও জানান তিনি।

অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে অনেক বেশি খরচ হয়। অধিকাংশ কর্মী ঋণ বা কষ্ট করে সেই অর্থ জোগাড় করেন। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য কোম্পানির প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!