AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুনে দেশে আসছে জ্বালানিবাহী ১৬ জাহাজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৩ এএম, ১৬ মে, ২০২৬

জুনে দেশে আসছে জ্বালানিবাহী ১৬ জাহাজ

দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী জুন মাসে পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী মোট ১৬টি জাহাজ দেশে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

শুক্রবার (১৫ মে) বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি মাসে এখন পর্যন্ত ১৪টি জ্বালানিবাহী জাহাজ দেশে পৌঁছেছে। এছাড়া মে মাসের বাকি সময়ে আরও ৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে।

বিপিসির তথ্য অনুযায়ী, মে মাসে আগত ও নির্ধারিত জাহাজগুলোতে মোট ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল রয়েছে।

মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিয়মিতভাবে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি করছে। আগামী জুন মাসের জন্যও ১৬টি জাহাজের আগমন নিশ্চিত করা হয়েছে।

বিপিসি আরও জানিয়েছে, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে ‘এমটি ফসিল’ নামে একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে, গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি তেলবাহী জাহাজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!