AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সমঝোতা সই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৭ এএম, ১৫ মে, ২০২৬

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সমঝোতা সই

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জ্বালানি সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। সরকারের আশা, এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজিসহ বিভিন্ন জ্বালানি পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হবে।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানিয়েছে, এই সমঝোতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং টেকসই সরবরাহব্যবস্থা গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ হবে।

চুক্তির আওতায় তেল, গ্যাস, ভূ-তাপীয় জ্বালানি ও জৈব জ্বালানি খাতে দুই দেশের মধ্যে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ সমঝোতাকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এ চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে “ঐতিহাসিক অগ্রগতি” বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!