AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে জাতিসংঘ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৫ এএম, ১৪ মে, ২০২৬

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে জাতিসংঘ

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতায় জাতিসংঘ ভবিষ্যতেও সহযোগিতা চালিয়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন খাতে অংশীদারত্ব অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

বুধবার (১৩ মে) সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাতে দেশের সার্বিক উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

এ সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের অবদান ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন।

এছাড়া শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একইসঙ্গে নারী শান্তিরক্ষী মোতায়েনে বাংলাদেশের অংশগ্রহণকে ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংস্থাটির সহযোগিতা ও অংশীদারত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!