AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে দুই শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলো স্প্রেইড হিউম্যানিটি



বাউফলে দুই শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলো স্প্রেইড হিউম্যানিটি

পটুয়াখালীর বাউফলে স্পেইড হিউম্যানিটি দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কয়েক দিন আগে স্পেইড হিউম্যানিটি‍‍`র পক্ষ থেকে দুজন মেয়ে শিক্ষার্থী আপসানা ও পূর্ণিমা রানী‍‍`র পড়ালেখার দায়িত্ব নেওয়া হয়।

বুধবার (১৩ মে) স্প্রেইড হিউম্যানিটি‍‍`র সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন ওই দুই শিক্ষার্থীর খোঁজখবর নিতে উপজেলার সদর ইউনিয়নের সাবুপুরা এলাকায় যান এবং তাদের পড়াশোনার বিষয়ে সাবুপুরা হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলেন। তাদের সাথে কথা বলে পড়ালেখার সার্বিক খরচ মৌকুফ করার ব্যবস্থা করে দেন।

শিক্ষার্থী দু‍‍`জনের পড়ালেখায় অগ্রগতির জন্য সংগঠনের নারী ও শিশু সম্পাদক জারিন তাসনিম জিনিয়া দুজন শিক্ষক, শিক্ষিকার সাথে কথা বলে প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দেন। ওই শিক্ষকদের সম্মানি স্পেইড হিউম্যানিটি‍‍`র পক্ষ থেকে দেয়া হবে বলেও জানান সংগঠনের সভাপতি।

এছাড়াও আজ শিক্ষক-শিক্ষিকাকে অগ্রীম সম্মানি দিয়ে দুই শিক্ষার্থীর পড়াশোনার প্রতি সার্বিক নজর দেওয়ার অনুরোধ জানান সংগঠনের সভাপতি।

এসময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, দপ্তর সম্পাদক সাইমন ও কার্যনির্বাহী সদস্য মাহাদী। পরে স্প্রেইড হিউম্যানিটি‍‍`র তহবিলে আর্থিক সহায়তার জন্য বিত্তবানদের পাশে দাঁড়ানো অনুরোধ জানানো হয়।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!