AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৫ হাজার কোটি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৩ পিএম, ১৩ মে, ২০২৬

চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৫ হাজার কোটি

১৯৬০-এর দশক থেকে ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণের দাবি ওঠে। এর ১৫ বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেলো ৫০ বছরে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে পানির অভাবে তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারেজসহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সরকারের মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই প্রকল্প দ্বারা সরাসরি উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে।

আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!