AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরবরাহ সংকটে উত্তপ্ত চাঁদপুরের ইলিশের বাজার, দামে আগুন



সরবরাহ সংকটে উত্তপ্ত চাঁদপুরের ইলিশের বাজার, দামে আগুন

দেশের অন্যতম বৃহত্তম ইলিশের মোকাম চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহ ধরে রুপালি ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। শুক্রবার (৮ মে) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ক্রেতা ঘাটে ভিড় করলেও চাহিদামতো ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।

স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জানিয়েছেন, বর্তমানে নদীতে পর্যাপ্ত মাছ ধরা না পড়ায় বাজারে সরবরাহ অস্বাভাবিক কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামের ওপর। সরবরাহ সংকটের সুযোগে ইলিশের দাম সাধারণ সময়ের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের ক্রয়ক্ষমতার পুরোপুরি বাইরে চলে গেছে।

​মাছঘাটের ব্যবসায়ী কামাল হোসেনের দেওয়া তথ্যমতে, বর্তমানে এক কেজি ওজনের প্রতিটি ইলিশ ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, এক কেজির চেয়ে কিছুটা কম ওজনের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত। চড়া দামের কারণে অনেক ক্রেতাই দরদাম শুনেই ফিরে যাচ্ছেন।

আরেক ব্যবসায়ী ইকবাল নাহিদ হাসান বলেন, জেলেরা নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঘাটে আমদানিতে টান পড়েছে। নদীতে মাছ ধরা বাড়লে সরবরাহ বাড়বে এবং তখন দাম কিছুটা কমতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

​ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুর ভ্রমণে আসা ক্রেতা পারভেজ ও মনির জানান, ঘুরতে আসার পাশাপাশি টাটকা ইলিশ নিয়ে ফেরার ইচ্ছা ছিল তাদের। কিন্তু বাজারে এসে দেখা যায় ইলিশের সরবরাহ যেমন কম, তেমনি যা পাওয়া যাচ্ছে তার অধিকাংশই পুরনো বা কোল্ড স্টোরেজের।

এর ওপর আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের পক্ষে মাছ কেনা দুঃসাধ্য হয়ে পড়েছে। মূলত সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইলিশের বাজারের এই অস্থিরতা কাটবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!