AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিরামপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মঈনুল ইসলাম খান


Ekushey Sangbad
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
০৫:১৯ পিএম, ৯ মে, ২০২৬

হরিরামপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মঈনুল ইসলাম খান

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে ১ হাজার ৫০০ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া ও ব্যাসদি এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের (তৃতীয় সংশোধিত) এ প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নই এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি। টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত সুবিধা যেমন বাড়বে, তেমনি কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!