AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২৭ এএম, ২ মে, ২০২৬

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

ন্যাটো মিত্র জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশনা অনুযায়ী আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল বলেন, বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬ হাজার ৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি।

বিশ্লেষকদের মতে, ন্যাটো মিত্রদের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন অবস্থানের সমালোচনা করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মারৎজ। এতে অসন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপে সেনা উপস্থিতি কমানোর ইঙ্গিত দেন।

জার্মানি থেকে সেনা প্রত্যাহার শুধু সামরিক সিদ্ধান্ত নয়, বরং কূটনৈতিক বার্তাও বহন করে। এতে ন্যাটো জোটের অভ্যন্তরীণ সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হতে পারে। একই সঙ্গে ইউরোপে নিরাপত্তা ভারসাম্য নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!