নাইট বক্স ক্রিকেট টুর্নামেন্টে ধারাভাষ্য দিয়ে কোটচাঁদপুর মাতিয়ে তুললেন আব্দুর রহমান (২৭)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মৃত তোয়াজ উদ্দিনের ছেলে।
শনিবার রাতে স্থানীয় আদর্শপাড়ার ইক্ষুক্রয় কেন্দ্রে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয়লাভ করে কালার জেট দল।
জানা যায়,কোটচাঁদপুর আর্দশপাড়ার যুব সমাজের উদ্যোগে আর্দশপাড়া প্রীমিয়ার লীগ নাইট বক্স ক্রীকেট টুনামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খেলায়
৮ টি দল অংশ গ্রহন করেন। শনিবার রাত ৮ টা থেকে কোটচাঁদপুর ইক্ষুক্রয় কেন্দ্র মাঠে খেলাটি শুরু হয়। যা চলে রাত ১ টা পর্যন্ত। ওই খেলায় জয়ী হন কালার জেট ক্রীকেট দলটি আর রানারআপের কৃতিত্ব অর্জন করেন এলাঙ্গী ক্রীকেট দল।
এই খেলাটি উপস্থিত দর্শকদের কাছে যেমন ছিল উপভোগ্য,ঠিক তেমনি ছিল আব্দুর রহমানে ধারাভাষ্য। যা মানুষকে মুগ্ধ করেছেন। এক কথায় বলায় যায় সে তাঁর ধারাভাষ্য দিয়ে কোটচাঁদপুরের মানুষকে মাতিয়ে গেছেন।
আব্দুর রহমান (২৭)। সে ঝিনাইদহ সদর উপজেলা মৃত তোয়াজ উদ্দিনের ছেলে। ৩ ভাই বোনের মধ্যে সে সবার ছোট। ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় পাস করার পর আর পড়া লেখা করেননি তিনি। ছোট বেলা থেকে ধারাভাষ্য দেয়ার শখ ছিল। আর সেই সময় থেকে আইডল হিসেবে নিয়েছিলেন প্রখ্যাত ধারাভাষ্যকার জাফরউল্লা শারাফাতকে। আর সেই থেকে পথ চলা শুরু তাঁর। ইতোমধ্যে সে বাংলাদেশ ফুলবল ফেডারেশনের রেজিষ্ট্রেশন ভূক্ত রেফারি হয়েছেন। আর ধারাভাষ্যে ডাক পড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এর ধারাবাহিকতায় শনিবার কোটচাঁদপুর নাইট বক্স ক্রীকেট লীগে ধারাভাষ্য দিতে আসেন তিনি।
বিষয়টি নিয়ে ধারাভাষ্য আব্দুর রহমান বলেন,ছোট বেলায় লেখা পড়ার পাশাপাশি ধারাভাষ্য ছিল স্বপ্ন। রেডিও, টেলিভিশনে তখন আমি অনেক ধারাভাষ্যকারের খেলার ধারাভাষ্য শুনতাম। তবে আমার আইডল ছিলেন প্রখ্যাত ধারাভাষ্যকার জাফরউল্লা শারাফাত। তাকে সামনে রেখে আমার পথ চলা শুরু। এরমধ্যে অনেকটা পথ নিজেকে এগিয়েও নিয়েছি। অর্জন করেছি বাংলাদেশ ফুলবল ফেডারেশনের রেজিষ্ট্রেশন ভূক্ত রেফারির খ্যাতি। আর ধারাভাষ্যের জন্য বাংলাদেশের সকল জায়গা থেকে ডাক আসে আমার।
তিনি বলেন,গেল ৪ বছর ধরে ধারাভাষ্য আমার ধ্যান জ্ঞান। এটা আমার পেশাও বলা যায়। সামনের দিনে আমি আমার এই ধারাভাষ্য দিয়ে যেন বাংলাদেশ তথা আন্তর্জাতিক ভাবে নিজেকে তুলে ধরতে পারি সংশ্লিষ্টদের কাছে সেই সহযোগিতা চেয়েছেন আব্দুর রহমান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

