AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্বালানি তেলের দাম বাড়লেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৮ এএম, ১৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ সারি দেখা গেছে। জ্বালানি তেলের দাম বাড়লেও কমেনি মানুষের ভোগান্তি। রোববার (১৯ এপ্রিল) ভোর থেকেই স্টেশনগুলোতে চালকদের পরিচিত ভিড় লক্ষ্য করা যায়।

আসাদ গেট ও পরীবাগ এলাকার কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, আগের মতোই সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে। তাদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না।

দাম বাড়ার পরও গ্রাহকরা কোনো স্বস্তি পাননি। অনেক পাম্পে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না, যা ভোক্তাদের অসন্তোষ বাড়াচ্ছে।

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবেই সরকার নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে। শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া নতুন দামে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

ভোক্তাদের আশঙ্কা, এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু ফিলিং স্টেশনেই সীমাবদ্ধ থাকবে না; বরং পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!