AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২২ পিএম, ১৮ এপ্রিল, ২০২৬

কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ

কুয়েত থেকে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসেছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে এসব মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করে। একইদিন পৃথক একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে বলেও জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় এসব মরদেহ নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি।

পরে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!