AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৫ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল

মুক্তিযোদ্ধার তালিকায় অনিয়ম রোধে সরকারের চলমান অভিযানে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম কার্যদিবসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধাদের শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকেই ভুয়া তথ্য দিয়ে নিজেদের নাম বিভিন্ন তালিকায়, বিশেষ করে ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তদন্ত শেষে ৪৮১ জনের নাম বাতিলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে, যা গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার ক্ষেত্রে প্রযোজ্য।

সংসদে মন্ত্রী আরও বলেন, অভিযোগ পাওয়ার পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর উপকমিটি তদন্ত ও শুনানি পরিচালনা করে। কোনো ব্যক্তি অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তার সনদ বাতিলসহ সব ধরনের সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়।

দেশের যেকোনো অঞ্চলের ক্ষেত্রেই একই পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালিকা আরও স্বচ্ছ করতে কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!