AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৪০ এএম, ১৫ এপ্রিল, ২০২৬

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে নিহত বাংলাদেশি প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে তিনি মরদেহটি নিহতের ছোট ভাই নরেশ সূত্রধরের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তরকালে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নিহতের দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তির পর পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি বিদেশগামী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশে যাওয়ার আহ্বান জানান, যাতে তারা প্রয়োজনে সরকারি সহায়তা দ্রুত পেতে পারেন।

সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা গিরিশ চন্দ্র সূত্রধর কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!