AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নববর্ষে নিরাপত্তা জোরদার: ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৪ এএম, ১৪ এপ্রিল, ২০২৬

নববর্ষে নিরাপত্তা জোরদার: ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এবং জনসাধারণের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমনা বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগ জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছে, যাতে নববর্ষ উদযাপন শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়।

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে শুরু হয়েছে বর্ষবরণের আয়োজন। রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে রাজধানীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ প্রতিপাদ্যে ছায়ানটের পরিবেশনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার নানা মোটিফে ফুটে উঠছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!