AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও‍‍`র সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১২ এএম, ১৩ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও‍‍`র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সোমবার(১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং টেলিনরের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে বেসরকারি খাতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে জানান, প্রতিষ্ঠানটি দেশে সেবার মানোন্নয়ন এবং নতুন প্রযুক্তি, বিশেষ করে ৫জি সম্প্রসারণে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!