AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪১ পিএম, ১২ এপ্রিল, ২০২৬

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক গণমাধ্যমকে জানান, লিভারজনিত সমস্যার কারণে গত ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জানাজার সময়সূচি পরে ঘোষণা করা হবে।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 


একুশে সংবাদ/যাবিদ

Link copied!