AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৩ পিএম, ১২ এপ্রিল, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া সংসদ সদস্যরা হলেন—বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী বিএনপির রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে নির্বাচিত বিএনপির মাহমুদুল হক রুবেল।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১০ এপ্রিল নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে দুই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। ইসি সচিবের স্বাক্ষরিত ওই গেজেটে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য চূড়ান্তভাবে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!