AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারাদেশে চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৪ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

সারাদেশে চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের শনাক্তে একটি নিরপেক্ষ (আনবায়াসড) তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে।

র‍্যাব কর্মকর্তা জানান, পরিবহন খাত, হাট-বাজার, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে অনেক ভুক্তভোগী নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে সাহস পান না। এ কারণে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, “তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হচ্ছে। কোনো পক্ষপাত থাকবে না। যে অপরাধে জড়িত, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা চূড়ান্ত হওয়ার পর যেকোনো সময় অভিযান শুরু করা হতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!