জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকায় চারটি পরিপক্ক ফলদ জামগাছের ডালপালা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চর হরিপুর গ্রামের সুলতান মন্ডল গাছের মালিকের অনুমতি ছাড়াই গাছগুলোর অধিকাংশ ডালপালা কেটে দেন। গাছগুলোর মালিক মরহুম খোকা মিয়া (বিডিআর)-এর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে পরিচর্যা করা এসব গাছ ফলের পাশাপাশি পরিবেশ ও ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।

ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বৃক্ষ সংরক্ষণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

