AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৫৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২

দেশজুড়ে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। একই সময়ে আহত হয়েছেন ২ হাজার ২২১ জন।

শনিবার (১৩ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, মার্চ মাসে মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৬৬ জন নারী এবং ৯৮ জন শিশু রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যেখানে ২০৪ জন নিহত হয়েছেন। এছাড়া তিন চাকার যানবাহন, প্রাইভেটকার, ট্রাক-পিকআপ এবং অন্যান্য পরিবহনেও উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার বড় অংশই ঘটেছে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে। নিয়ন্ত্রণ হারানো, মুখোমুখি সংঘর্ষ এবং পথচারীকে ধাক্কা দেওয়ার ঘটনা প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ১৬ জন নিহত হয়েছেন, যা ফেব্রুয়ারির তুলনায় ১১ দশমিক ২৮ শতাংশ বেশি।

সংগঠনটি দুর্ঘটনার জন্য অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকের অদক্ষতা এবং বেপরোয়া মনোভাবকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। তারা সড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি ও চালকদের প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!