AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৯ এএম, ৭ এপ্রিল, ২০২৬

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

সংবিধান অনুযায়ী জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মঙ্গলবার (০৭ এপ্রিল) থেকে সংসদ অধিবেশন সকাল ও বিকেল—দুই সময়েই অনুষ্ঠিত হবে।

সংসদ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে ৬ এপ্রিল একদিনেই সাতটি বিল পাস করা হয়। একই দিনে আরও তিনটি বিল সংসদে উত্থাপন করা হয়েছিল।

তবে ওই তিনটি বিলের ওপর বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে পাস করা যায়নি। আলোচনা শেষে পরবর্তী কার্যদিবসে বিলগুলো পাস হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!