AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৬ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা-এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, সরকার ইলিশের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

মন্ত্রী আরও বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং এর উদ্বোধন হবে চাঁদপুরে।

তিনি জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে বলেও জানান তিনি।

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্য হিসেবে দেওয়া হয়। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে সিদ্ধান্ত সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

 

Link copied!