AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২২ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

নতুন আইনে বলা হয়েছে,সিভিল সার্ভিসের সব ক্যাডারে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স হবে ৩২ বছর।সিভিল সার্ভিসের বাইরে অন্যান্য সরকারি চাকরিতেও বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও স্বশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য হবে।

তবে প্রতিরক্ষা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বিদ্যমান পৃথক বিধিমালা বহাল থাকবে।

এই বিল পাসের মাধ্যমে দীর্ঘদিনের দাবি অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একীভূত ও বৃদ্ধি পেল।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!