AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত বহাল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩২ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে  দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত বহাল

জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে এতে কোনো পরিবর্তনের সুযোগ নেই। জাতীয় স্বার্থে সবাইকে সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা তারা মেনে চলবেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধ জানান ব্যবসায়ীরা।

এর আগে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকার সরকারি-বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনে। নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও দোকান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত তদারকি চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!