প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর একটি প্রতিনিধি দল।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আলোচনায় জ্বালানি সংকট মোকাবিলা, উন্নয়ন কার্যক্রম এবং বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে। এছাড়া অবকাঠামো উন্নয়নে এআইআইবির সম্ভাব্য সহযোগিতা নিয়েও উভয়পক্ষ খোলামেলা মতবিনিময় করেছে।
তিনি আরও বলেন, সরকারের সঙ্গে এআইআইবির ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে।
এর আগে একই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

