AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:১৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর  বৈঠক

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও শিল্পখাতের চলমান চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী।

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে নিয়মিত ও কাঠামোবদ্ধ সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে অংশ নিচ্ছেন।

সরকারি সূত্র জানায়, এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি খাতের সমস্যা, বিনিয়োগ বাধা ও নীতিগত চ্যালেঞ্জগুলো নিয়মিতভাবে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!