দেশের জ্বালানি সরবরাহ জোরদার করতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে একটি তেলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের অয়েল ট্যাংকারটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। পরে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যাওয়ার কথা রয়েছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, শনিবার জাহাজটি বন্দরের জেটিতে ভিড়তে পারে।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে আসা জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এবং এটি ইতোমধ্যে কুতুবদিয়া এলাকায় পৌঁছেছে।
এর আগে একই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ নোঙর করে।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে বিদেশ থেকে তেল আমদানি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

