টানা প্রায় ১৬ ঘণ্টা দাপ্তরিক কাজ করে ব্যস্ত কর্মসূচির নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে রাত গভীর পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দিনজুড়ে ফাইল নিষ্পত্তি, একাধিক বৈঠক এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে সময় ব্যয় করেন তিনি।
পরে বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে প্রশ্নোত্তর পর্ব, নীতিনির্ধারণী আলোচনা এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে অংশ নিয়ে রাত ৮টা পর্যন্ত সংসদে সক্রিয় ছিলেন।
এরপর রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে দেশের উন্নয়ন, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকটি রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী পুনরায় দাপ্তরিক কাজে মনোনিবেশ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা থেকে রাত প্রায় ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা কাজ করেছেন প্রধানমন্ত্রী। তিনি সাধারণত প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করলেও এদিন কর্মঘণ্টা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ কর্মঘণ্টা প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

