সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ব্রিফিংয়ে জানান, আগামী রোববার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। ব্যাংক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে বিস্তারিত নির্দেশনা রোববার জানানো হবে।
এর আগে রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং তা রাত সাড়ে ১১টায় শেষ হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

