দেশে বর্তমান চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থা বর্তমান চাহিদা পূরণে সক্ষম। তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় প্রাথমিকভাবে জ্বালানির ঘাটতি, সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা এবং ঝড়-বৃষ্টির কারণে রক্ষণাবেক্ষণজনিত কিছু বিভ্রাট দেখা দেয়।
তিনি আরও বলেন, এসব কারণে নির্দিষ্ট সময়ে কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। তবে সামগ্রিকভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিদ্যুতের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, গ্রাহকের চাহিদা পূরণে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালুর জন্য সরকার ইতোমধ্যে কিছু কার্যক্রম হাতে নিয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

