AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬, উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৭ পিএম, ২ এপ্রিল, ২০২৬

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬, উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট

দেশের বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা নতুন মাইলফলক অর্জন করেছে বলে জানিয়েছে সরকার। বর্তমানে সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ১৩৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রয়েছে, যেগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯১৯ মেগাওয়াটে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে সরকারি ও বেসরকারি উভয় খাতেরই গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা রয়েছে। বর্তমানে সরকারি মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র রয়েছে ৬৪টি, যেগুলোর মোট উৎপাদন সক্ষমতা ১২ হাজার ৩০২ মেগাওয়াট।

অন্যদিকে বেসরকারি খাতে পরিচালিত ৬৯টি বিদ্যুৎকেন্দ্রের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১০ হাজার ৮৫৩ মেগাওয়াট। পাশাপাশি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে রয়েছে আরও তিনটি বৃহৎ বিদ্যুৎকেন্দ্র, যেগুলোর উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৬৮ মেগাওয়াট।

সব মিলিয়ে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯১৯ মেগাওয়াটে।

তবে মন্ত্রী আরও জানান, প্রকৃত বিদ্যুৎ উৎপাদন প্রতিদিনের চাহিদার ওপর নির্ভর করে। বর্তমানে চাহিদা অনুযায়ী এসব কেন্দ্র থেকে দৈনিক গড়ে প্রায় ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!