AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাল-নদী-জলাশয় দখল ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫২ পিএম, ১ এপ্রিল, ২০২৬

খাল-নদী-জলাশয় দখল ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের খাল, নদী ও জলাশয় দখল ও ভরাট বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল, নদী ও জলাশয় দখল রোধে জেলা প্রশাসন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হবে। “শক্ত হাতে আমরা এটি নিয়ন্ত্রণ করব,” বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, চলমান খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ এসব জলাশয় দখল বা ভরাট করতে না পারে।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!