AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে যা বললেন মন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৩ পিএম, ৩১ মার্চ, ২০২৬

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে যা বললেন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানতে চেয়েছিলেন, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা; থাকলে তা কী এবং না থাকলে এর কারণ কী।

উত্তরে আফরোজা খানম বলেন, ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!