AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্বালানি তেলের দাম শিগগিরই নির্ধারণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২১ পিএম, ৩০ মার্চ, ২০২৬

জ্বালানি তেলের দাম শিগগিরই নির্ধারণ

জ্বালানি তেলের দাম  নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ)জ্বালানি বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুদ করা ২ লাখ ৮৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মনির হোসেন বলেন, জনগণের মধ্যে এখনো অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুদ করছেন। ইন্দোনেশিয়া থেকে আরো দুই কার্গো জ্বালানি তেল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন তিনি। মনির হোসেন বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার টন জ্বালানি মজুদ আছে।

এপ্রিলে দেশে কয়েকটি জাহাজে ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল আসবে। এর মধ্যে আজ একটি এবং ৩ এপ্রিল আরেকটি জাহাজ আসবে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!