জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের প্রথম জানাজা সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শ্রদ্ধা জানান। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

