AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৫ এএম, ২১ মার্চ, ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টার এ জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে থাকেন। সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।

এতে মসজিদের ভেতরের অংশ দ্রুত পূর্ণ হয়ে যায় এবং পরে বাইরের সড়কেও মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়।

ঈদের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। মসজিদের প্রবেশপথগুলোতে সেনাবাহিনী, র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন), পুলিশসহ সাদা পোশাকে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নজরদারি করছেন।

মুসল্লিদের সঙ্গে থাকা জায়নামাজ ছাড়া অন্য সব ব্যাগ বা সামগ্রী ডিটেক্টর মেশিন দিয়ে তল্লাশি করা হচ্ছে। কারও আচরণ সন্দেহজনক মনে হলে তার নাম-ঠিকানা ও পরিচয় যাচাই করছেন দায়িত্বরত সদস্যরা।

ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। পরবর্তী জামাত সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!