AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:১৭ পিএম, ১৯ মার্চ, ২০২৬

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আপাতত যমুনায় বসবাস শুরু করছেন না।

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় আয়োজন রাজধানীর যমুনা ভবনে করার পরিকল্পনা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব স্পষ্ট করেছেন, ঈদে সকাল ৮টায় প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে আসবেন। নামাজ শেষে সকাল ১০টা থেকে যমুনা ভবনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এর আগে যমুনা ভবনে বসবাসকারী সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত মাসে ভবনটি ছাড়েন।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!