মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় একাধিক দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। এর প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১৯ মার্চ) আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪টিতে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই বিভিন্ন সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

