পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে অনুযায়ী নির্ধারিত ঈদের দিনই মেট্রোরেল সেবা বন্ধ থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

