AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘হাদি হত্যায় অভিযুক্তদের কনসুল্যার অ্যাকসেস প্রক্রিয়াধীন’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩১ পিএম, ১৬ মার্চ, ২০২৬

‘হাদি হত্যায় অভিযুক্তদের কনসুল্যার অ্যাকসেস প্রক্রিয়াধীন’

শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে ৩ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে কনসুল্যার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। আর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৬ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের জন্য কনসুল্যার অ্যাকসেস চাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, কলকাতার সঙ্গে সরকার যোগাযোগ রাখছে।

যাদের ধরা হয়েছে তাদের কনসুল্যার অ্যাকসেস পেতে সরকার সর্ব প্রকার চেষ্টা চালাচ্ছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাজ করছে।

প্রথমে দুজন গ্রেপ্তারের পর কনসুল্যার অ্যাকসেস চাওয়া হয়েছে। পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তারের পরও কনসুল্যার অ্যাকসেস চাওয়া হয়েছে। সরকার চেষ্টা করছে। আশা করি ভারত সহযোগিতা করবে। কনসুল্যার অ্যাকসেস পাওয়া বর্তমানে প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!