AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন খুবির অধ্যাপক আব্দুল আওয়াল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৫ পিএম, ১৬ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন খুবির অধ্যাপক আব্দুল আওয়াল

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগটি প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে বলবৎ থাকবে। এই পদে তিনি সরকারের সচিব পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে ২০০৪ সালে স্নাতক, ২০০৯ সালে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব লিউভেন থেকে আণবিক জীববিজ্ঞানে মাস্টার্স এবং ২০১৫ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!