AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৮ এএম, ১৬ মার্চ, ২০২৬

দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

ড্রোন–সংক্রান্ত একটি ঘটনার জেরে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দুবাই মিডিয়া অফিস জানায়, একটি ড্রোন জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুবাই মিডিয়া অফিস জানায়, যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের প্রভাবেই সংযুক্ত আরব আমিরাতে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইরান আমিরাতের দিকে এক হাজার ৮০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেসামরিক স্থাপনা, বিমানবন্দর, বন্দর ও জ্বালানি অবকাঠামোকে টার্গেট করা হচ্ছে।

যদিও আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে, তবুও এ ধরনের ঘটনার কারণে ভ্রমণ পরিকল্পনা ও স্বাভাবিক জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে।

এর আগে গত বুধবার বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুটি ড্রোন ভূপাতিত হলে চারজন আহত হন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন বেসামরিক ব্যক্তি এবং দুইজন সামরিক সদস্য রয়েছেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!