AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের টিকিট


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:১৪ এএম, ১৫ মার্চ, ২০২৬

ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের টিকিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে রোববার (১৫ মার্চ) ২৫ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

রেলওয়ের সূচি অনুযায়ী, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবারের ঈদযাত্রায় ট্রেনের শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের টিকিট সংগ্রহ সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হচ্ছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!