AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকার সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে: ডা. জুবাইদা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৩ পিএম, ১৪ মার্চ, ২০২৬

সরকার সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রী পত্নী  ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সরকার নিশ্চিত করবে, নাগরিকরা তাদের সামর্থ্যের ভিত্তিতে নয়, বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পাবে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত রাখতে সকল চিকিৎসকদের সহযোগিতা চাইছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত চিকিৎসকদের রোগীর প্রতি সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

ড্যাবের পক্ষ থেকে সকল চিকিৎসককে সঠিক সময় হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানানো হয় এবং নাগরিকদের ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!