AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৭ এএম, ১৪ মার্চ, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন দিন সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।

শুক্রবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিবরণীতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ ভোরে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেওয়া আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এ সময় সবার সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!